Home » Blog » Cooking » রান্নার বাসনপত্র স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ

রান্নার বাসনপত্র স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ

রান্নার বাসনপত্র স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ

Earthen handi

রান্নার বাসনপত্র স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক যতটা খাবারের উপাদান গুরুত্বপূর্ণ। খাবার গুনাগুন অনেকাংশে পাত্রের উপর নির্ভর করে, যে পাত্রে রান্না করা হয় কিংবা পরিবেশনের জন্য যে পাত্রে খাবার রাখা হয়। পাত্রের উপাদান এমন হওয়া উচিত যা আমাদের শরীরের উপর প্রভাব ফেলবেনা কিংবা আমাদের শরীরকে উপকৃত করবে।  এমন পাত্র নির্বাচন করা উচিত যার উপাদান আমাদের শরীরে উপস্থিত। বর্তমানকালে যে পাত্রগুলি উপলব্ধ তার মধ্যে মাটি সবচেয়ে উপকারী। মাটির পরে যেগুলি রাখা যেতে পারে সেগুলি হল পিতল, কাঁসা, কাঁচ  এবং লোহা। গরম খাবার পরিবেশনের জন্য কলার পাতা সবচেয়ে ভাল কেননা কলার পাতায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম , ক্যালসিয়াম এবং লোহা উপস্থিত থাকে। দ্বিতীয় অবস্থানে মাটির থালা এবং তৃতীয় অবস্থানে কাঁসাকে রাখা যেতে পারে। অ্যালুমিনিয়াম এবং স্টিল কোনভাবেই ব্যবহার করা যাবে না কেননা এগুলোর বেশিরভাগ মৌলিক উপাদানগুলি ভারী ধাতু। ভারী ধাতু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক। ভারী ধাতু স্নায়ুতন্ত্র, হৃদযন্ত্র, রক্তনালী, মূত্রাশয় এবং প্রজননতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। প্লাস্টিকের পাত্র একই রকম ভয়ঙ্কর, এতে উপস্থিত বিসফেনল হরমোন, প্রজননতন্ত্র, শ্বাসযন্ত্র, ফুসফুস, মস্তিষ্ক, রোগপ্রতিরোধব্যবস্থা এবং কর্কট রোগের উপর প্রভাব ফেলে। সুতরাং বাসনপত্র নির্বাচনের আগে দেখে নিতে হবে যে সেগুলি প্রাচীনকাল থেকে ব্যবহৃত হচ্ছে কিনা। যেহেতু শরীরের উপর বাসনপত্রের প্রভাব ধীরে ধীরে পড়ে সেহেতু নুতন প্রজন্মের বাসনপত্র কতটা খারাপ প্রভাব ফেলবে সেটা বোঝার জন্য সূক্ষ পর্যবেক্ষণ এবং যথেষ্ট সময় প্রয়োজন।

Add new comment

CAPTCHA

This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.